ধারা ৩৮১। কোন ব্যক্তি যদি কর্মচারী বা ভূত হওয়া সত্ত্বেও অথবা কর্মচারী বা ভূত্যের কাজে নিয়োজিত হওয়া সত্ত্বেও তার প্রভুর বা মালিকের অধিকারভুক্ত সম্পত্তি চুরি করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।