ধারা ৩৭৩। কোন ব্যক্তি যদি আঠারো বৎসরের নিম্ন বয়স্ক কোন ব্যক্তিকে ক্রয় করে, ভাড়া করে অথবা অপর কোনভাবে তাকে হস্তগত করে এই উদ্দেশ্যে কিংবা এইরূপ আশঙ্কা রয়েছে জানা সত্ত্বেও যে, অনুরূপ ব্যক্তিকে কোন বিশেষ বয়সে বেশ্যাবৃত্তিতে বা অপর কোন ব্যক্তির সাথে অবৈধ সহবাসে কিংবা কোন বেআইনী ও নীতিবিগর্হিত কাজে ব্যবহৃত বা নিয়োজিত করা হবে, তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation) ১:- কোন বেশ্যা বা কোন বেশ্যালয়-মালিক বা বেশ্যালয় পরিচালক আঠারো বৎসরের নিম্নবয়স্ক কোন নারীকে ক্রয়, ভাড়া বা অপর কোনভাবে…