ধারা ৩৭০। কোন ব্যক্তি যদি কাউকে দাসরূপে আমদানি করে, রপ্তানি করে, অপসারণ করে, ক্রয় করে, বিক্রয় করে বা হস্তান্তর করে, অথবা কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে দাস রূপে গ্রহণ করে রাখে বা আটক করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।