ধারা ৩৭। (ক) ক ও খ পৃথকভাবে এবং বিভিন্ন স্থানে অল্প মাত্রায় বিষ প্রয়োগ করে চ কে হত্যা করার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র মোতাবেক ক ও খ চ কে হত্যা করার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করে। এইভাবে কয়েকটি বিভিন্ন মাত্রায় প্রযুক্ত বিষক্রিয়ার ফলে চ নিহত হয়। এই দৃস্টাস্তে ক ও খ খুনের অপরাধ সংঘটনের জন্য উদ্দেশ্য মূলক ভাবে পরস্পরের সহযোগিতা করে এবং যেহেতু তাদের প্রত্যেকেই এমন একটি কার্য করে যার ফলে মৃত্যু অনুষ্ঠিত হয়। সেহেতু তাদের উভয়েই অপরাধটির জন্য অপরাধী যদিও তাদের কার্য আলাদাভাবে সংঘটিত । (খ) ক ও খ দুইজন কারাগারিক। চ একজন কয়েদী । ক ও খ কারাগারিক হিসেবে চ-এর তত্ত্বাবধায়ক। চ পালাক্রমে ছয় ঘন্টা করে ক ও…