ধারা ৩৬৯। কোন ব্যাক্তি যদি দশ বৎসরের নিম্ন বয়স্ক শিশুর দেহ হতে অসাধুভাবে কোন অস্থাবর সম্পত্তি চুরি বা অপসারণ করার উদ্দেশ্যে উহাকে অপহরণ করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডে দণ্ডিত হবে।