ধারা ৩৬৮। কোন ব্যক্তি যদি কাউকে অপহরণ করা হয়েছে জানা সত্ত্বেও তাকে অন্যায়ভাবে গোপন করে রাখে বা আটক করে রাখে, তবে যেন সে ব্যক্তি নিজেই একই উদ্দেশ্যে বা এইরূপ জানা সত্ত্বেও অপহরণ করেছে অথবা যেন সে যে উদ্দেশ্যেই বা যা জানা সত্ত্বেও অপহৃত ব্যক্তিকে গোপন করে বা আটক করে রেখেছে সে উদ্দেশ্যেই বা তা জানা সত্ত্বেও উক্ত ব্যক্তি অপহরণ করেছে এইরূপ ধরে নিয়ে সেভাবেই তাকে দণ্ডিত করা হবে।