ধারা ৩৬৭। কোন ব্যক্তি যদি কাউকে অপহরণ করে এবং অপহৃত ব্যক্তি যাতে গুরুতর আঘাতের, দাস বৃত্তির বা কারো অস্বাভাবিক কামনার ইন্ধন হওয়ার সম্মুখীন হয় বা যাতে এইরূপ অবস্থার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দেয় সেভাবে তার সম্পর্কে ব্যবস্থা করা হয়, অথবা সে ব্যক্তি সেরূপ অবস্থার সম্মুখীন হতে পারে বা তার সম্পর্কে সেভাবেই ব্যবস্থা হতে পারে জানা সত্ত্বেও তাকে অপহরণ করে, তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।