ধারা ৩৬৬খ। কোন ব্যক্তি যদি বাংলাদেশের বাহিরের কোন দেশ হতে একুশ বৎসরের কোন বালিকাকে আমদানি করে এবং বালিকাটিকে যাতে অপর কোন ব্যক্তির সাথে অবৈধ সহবাসে বল প্রয়োগের ফলে বা ফুসলাবার ফলে বাধ্য হয়, সে উদ্দেশ্যেই বা তা জানা সত্ত্বেও যদি তাকে অন্যভাবে আমদানি করা হয়, তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।