ধারা ৩৬৪ক। কোন ব্যক্তি যদি এই উদ্দেশ্যে দশ বৎসরের নিম্ন বয়স্ক কোন ব্যক্তিকে অপহরণ করে যে, উক্ত ব্যক্তিকে খুন করা হতে পারে অথবা তাকে গুরুতর আঘাত বা দাসত্ব বা কোন ব্যক্তির কাম লালসার বশে আনা হতে পারে কিংবা তার এইরূপ ব্যবস্থাই করা হতে পারে যে, তার খুন হওয়ার বা গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার বা দাসত্ব বা কোন ব্যক্তির কাম লালসার বশীভূত হওয়ার সম্ভাবনা থাকে, তবে সে মুত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে, বা চৌদ্দ বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে, যা সাত বৎসরের কম হবে না, দণ্ডিত হবে এবং অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।