ধারা ৩৬৪। কোন ব্যক্তি যদি কাউকে খুন করার জন্য অপহরণ করে অথবা তাকে এমনভাবে রাখার জন্য অপহরণ করে যাতে তার খুন হওয়ার আশংকা দেখা দেয়, তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে, অথবা দশ বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে। উদহরণসমূহ Illustrations (অ) ক চ-কে বাংলাদেশ হতে অপহরণ করে। তার উদ্দেশ্য ছিল চ-কে কোন প্রতিমার সামনে বলিদান করা অথবা সে জানত যে চ-কে কোন প্রতিমার সামনে বলিদান করা যেতে পারে। ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে। (আ) চ যাতে খুন হয় এই উদ্দেশ্যে ক জোরপূর্বক প্রলুব্ধ করে চ কে তার বাড়ি হতে নিয়ে যায়। ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।