ধারা ৩৬। যখন কোন কার্যসম্পাদন দ্বারা অথবা কোন কার্যসম্পাদন হতে বিচুতি দ্বারা কোন ফলাফলের উদ্ভব করা বা উক্ত ফলাফল উদ্ভবের চেষ্টা করা একটি অপরাধ, তখন কোন কার্য আংশিকভাবে সম্পাদন করে এবং কোন কার্য আংশিকভাবে সম্পাদন না করে সে ফলাফলের উদ্ভব বা সৃষ্টি করাও একটি অপরাধ বলে বিবেচনা করতে হবে। উদাহরণ Illustration ক অংশত অবৈধভাবে চ-কে খাদ্য দান না করে এবং অংশত চ-কে প্রহার করে ইচ্ছাকৃতভাবে চ-এর মৃত্যু ঘটায়। ক খুনের অপরাধে অপরাধী হবে।