ধারা ৩৫৮। কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির গুরুতর ও আকস্মিক প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে সে ব্যক্তিকে আক্রমণ করে অথবা তার উপর অপরাধমূলক বল প্রয়োগ করে, তবে উক্ত ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা দুইশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণের অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation) :- উপরের ধারাটি ৩৫২ ধারার অনুরূপ ব্যাখ্যা সাপেক্ষ ।