ধারা ৩৫৬। কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির ব্যবহৃত বা পরিহিত সম্পত্তি চুরি করার জন্য সে ব্যক্তিকে আক্রমণ করে অথবা তার উপর অপরাধমূলক বল প্রয়োগ করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।