ধারা ৩৫৫। কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে অপমানিত করার উদ্দেশ্যে দ্বিতীয়োক্ত ব্যক্তি কর্তৃক প্রদত্ত গুরুতর প্ররোচনা ছাড়াই তাকে আক্রমণ করে, বা তার উপর অপরাধমূলক বল প্রয়োগ করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।