ধারা ৩৫২। কোন ব্যক্তি যদি সংশ্লিষ্ট অন্য ব্যক্তির মারাত্মক ও আকস্মিক প্ররোচনা ছাড়াই সে অন্য ব্যক্তিকে আক্রমণ করে বা তার উপর অপরাধমূলক বল প্রয়োগ করে, তবে উক্ত ব্যক্তি তিন মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা পাচশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation):- মারাত্মক আকস্মিক প্ররোচনা এই ধারা মোতাবেক কোন অপরাধের জন্য বিহিত সাজা লাঘব করবে না, যদিপ্ররোচনাটি অপরাধী অজুহাতস্বরূপ স্বয়ং করে থাকে বা স্বেচ্ছায় উহার উস্কানি দিয়ে থাকে, অথবা প্ররোচনাটি আইন মান্য করে অনুষ্ঠিত কোন কাজের ফলে কিংবা কোন কোন কাজের ফলে ঘটে থাকে, অথবা…