ধারা ৩৫। কোন অপরাধমূলক জ্ঞানে বা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে সম্পাদন করলে যে কাজ অপরাধমূলক হয়, সে কাজ কতিপয় ব্যক্তি কর্তৃক সম্পাদিত হলে অনুরূপ অপরাধমূলক জ্ঞানে বা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে সম্পাদিত কার্ষে অংশগ্রহণকারী উক্ত ব্যক্তিদের প্রত্যেকে তাদের যে কোন একজন এক অপরাধমূলক জ্ঞানে বা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে উক্ত কাজটি সম্পাদন করলে যেভাবে তজ্জন্য দায়ী হত ঠিক সেভাবেই দায়ী হবে।