ধারা ৩৩৮। যে ব্যক্তি এমন কোন কাজ কর্তৃক কাউকে গুরুতরভাবে আহত করে, যে কাজটি এতই বেপরোয়া বা অবহেলামূলক যে তার ফলে মানুষের জীবনের প্রতি বিপদাশঙ্কা দেখা দেয় অথবা অন্যান্যের ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুন্ন হয়, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা পাচ হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।