ধারা ৩৩৬। যে ব্যক্তি এমন বেপরোয়াভাবে বা অবহেলামূলকভাবে কোন কার্য করে, যার ফলে মানুষের জীবন বিপন্ন হয় বা অন্যান্যের ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুন্ন হয়, তবে উক্ত ব্যক্তি তিন মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা দুইশত পঞ্চাশ টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।