ধারা ৩৩৫। কোন ব্যক্তি মারাত্মক ও আকস্মিক প্ররোচনায় প্ররোচিত হয়ে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে, যদি ষে ব্যক্তি প্ররোচনা দিয়েছে তাকে ছাড়া অপর কোন ব্যক্তিকে গুরুতর আঘাত করার ইচ্ছা পোষণ না করে থাকে বা যে ব্যক্তি প্ররোচনা দিয়েছে, সে ব্যক্তি ছাড়া অপর কারো প্রতি মারাত্মক আঘাত হতে পারে বলে তার জানা না থাকে, তবে অনুরূপ গুরুতর আঘাতকারী চার বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা দুই হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation):- উপরের শেষ দুইটি ধারা ৩০০ ধারার ১ ব্যতিক্রমের অনুরূপ শর্তাবলী সাপেক্ষে।