ধারা ৩৩৪। কোন ব্যক্তি মারাত্মক ও আকস্মিক প্ররোচনায় প্ররোচিত হয়ে স্বেচ্ছাকৃতভাবে আঘাত করে, যদি সে যে ব্যক্তি প্ররোচনা দিয়েছে তাকে ছাড়া অপর কোন ব্যক্তিকে আঘাত করার ইচ্ছা পোষণ না করে থাকে, বা যে ব্যক্তি প্ররোচনা দিয়েছে সে ব্যক্তি ছাড়া অপর কারো প্রতি আঘাত হতে পারে বলে তার জানা না থাকে-তবে উক্ত আঘাতকারী একমাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা পাচশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।