ধারা ৩৩১। যে ব্যক্তি, কোন ব্যক্তির বা সে ব্যক্তির সাথে স্বার্থ সংশ্লিষ্ট অন্য কারো নিকট থেকে যে স্বীকারোক্তির বা তথ্যদানের ফলে কোন অপরাধ বা অন্য কারো নিকট থেকে যে স্বীকারোক্তির বা তথ্যদানের ফলে কোন অপরাধ বা অসদাচরণ সম্পর্কে সন্ধান পাওয়া যেতে পারে, সে স্বীকারোক্তির বা তথ্য আদায় করার উদ্দেশ্যে, অথবা সে ব্যক্তি, বা সে ব্যক্তির সাথে স্বার্থ সংশ্লিষ্ট কাহারো কোন সম্পত্তি বা মূল্যবান জামানত প্রত্যপণ করতে বা প্রত্যপণের ব্যবস্থা করে দিতে বাধ্য করার উদ্দেশ্যে, অথবা কোন দাবি পূরণে বাধ্য করার উদ্দেশ্যে, অথবা যে তথ্যদানের ফলে কোন সম্পত্তি বা মূল্যবান জামানত পুনরুদ্ধার হতে পারে, সে তথ্যদানে বাধ্য করার…