ধারা ৩২৯। যে ব্যক্তি, কোন ব্যক্তির নিকট থেকে অথবা সে ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্ট অন্য কারো নিকট থেকে কোন সম্পত্তি বা কোন মূল্যবান জামানত আদায় করার উদ্দেশ্যে, অথবা উক্ত ব্যক্তিকে বা তার সাথে স্বার্থ সংশ্লিষ্ট অন্য কাউকে বেআইনী কোন কার্য করার জন্য বা কোন অপরাধ অনুষ্ঠানের সুবিধা বিধানের জন্য বাধ্য করার উদ্দেশ্যে উক্ত ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে গুরুতরভাবে আহত করে, তবে অপরাধী যাবজীবন কারাদণ্ডে, কিংবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।