ধারা ৩২৮। যে ব্যক্তি, কোন ব্যক্তির উপর কোন বিষ অথবা অপর কোন বুদ্ধিনাশক, নেশ্যকর বা অস্বাস্থ্যকর ঔষধ বা অপর কিছু প্রয়োগ করে বা প্রযুক্ত হওয়ার ব্যবস্থা করে দেয় এবং উক্ত ব্যক্তিকে আহত করার উদ্দেশ্যে, অথবা কোন অপরাধ অনুষ্ঠানের বা উহার সুবিধা বিধানের উদ্দেশ্যে, অথবা ইহার ফলে উক্ত ব্যক্তি আহত হতে পারে বলে জানা সত্ত্বেও তা করে, তবে অপরাধী দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।