ধারা ৩২৫ । কোন ব্যক্তি যদি ৩৩৫ ধারায় বিহিত ক্ষেত্র ছাড়া অপর কোন ক্ষেত্রে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে, তবে উক্ত ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।