ধারা ৩২৪। কোন ব্যক্তি যদি ৩৩৪ ধারায় বর্ণিত ক্ষেত্র ছাড়া অপর কোন ক্ষেত্রে, কোন গুলিবর্ষণের, ছুরিকাঘাতের বা কাটিবার যন্ত্র বা হাতিয়ার দ্বারা আঘাত করে, অথবা যে হাতিয়ার একটি অপরাধ সংঘটনের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মৃত্যু ঘটাতে পারে, সে অস্ত্র দ্বারা আঘাত করে অথবা অগ্নি বা কোন উত্তপ্ত বস্তু দ্বারা আঘাত করে, অথবা কোন বিষ বা ক্ষয়কারী দ্রব্য দ্বারা আঘাত করে, অথবা কোন বিস্ফোরক দ্রব্য দ্বারা আহত করে অথবা যে দ্রব্য শ্বাস টানিলে, ভক্ষণ করলে বা দেহের মধ্যে গ্রহণ করলে তা মানবদেহের পক্ষে ক্ষতিকর হয়, সে দ্রব্য দ্বারা আহত করে, অথবা কোন পশু দ্বারা আঘাত করে, তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন…