ধারা ৩২২। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে আঘাত করে যদি সে যে আঘাতটি দেওয়ার ইচ্ছা করে, বা যে আঘাতটি দিতে পারে বলে সে জানে, সে আঘাতটি গুরুতর আঘাত হয়, এবং যদি তার প্রদত্ত আঘাতটি গুরুতর হয়, তবে উক্ত ব্যক্তি “ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দিয়েছে” বলে পরিগণিত হবে। ব্যাখ্যা (Explanation):- কোন ব্যক্তি যদি কার্যত গুরুতর আঘাত দেয় এবং গুরুতর আঘাত দেওয়ার ইচ্ছা পোষণ করে বা গুরুতর আঘাত দিতে পারে বলে জানে, তবে সে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দিয়েছে বলে পরিগণিত হয়। অন্যথায় সে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দিয়েছে বলে পরিগণিত হবে না। তবে সে যদি এক শ্রেণীর গুরুতর আঘাত দেওয়ার ইচ্ছা পোষণ করে বা এক শ্রেণীর গুরুতর আঘাত…