ধারা ৩২১। কোন ব্যক্তি যদি এমন কার্য করে, যার ফলে অন্য কোন ব্যক্তি আহত হয়, এটাই তার উদ্দেশ্য, অথবা সে কার্যটি করলে অন্য কোন ব্যক্তি তাতে আহত হতে পারে জানা সত্ত্বেও যদি সে কার্যটি করে, এবং কার্যটি করার ফলে অন্য কোন ব্যক্তি আহত হয়, তবে উক্ত ব্যক্তি “ইচ্ছাকৃতভাবে আঘাত করেছে" বলে পরিগণিত হবে।