ধারা ৩২০ । শুধু নিম্নলিখিত আঘাতসমূহকেই “গুরুতর” বলে পরিগণিত করা যায়:- প্রথমত, পুরুষত্বহীন করণ। দ্বিতীয়ত, যেকোন চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট করণ। তৃতীয়ত, যেকোন কর্ণের শ্রবণশক্তি স্থায়ীভাবে নষ্ট করণ। চতুর্থত, যেকোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। পঞ্চমত, যেকোন অঙ্গের বা গ্রন্থির শক্তিসমূহ ধ্বংস করণ বা চিরতরে খর্ব করণ। ষষ্ঠত, মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করণ। সপ্তম, কোন অস্থি বা দন্ত ভগ্ন বা স্থানচ্যুত করণ। অষ্টম, এমন কোন আঘাত যা জীবন সংশয় সৃষ্টি করে বা যাতে আহত ব্যক্তি বিশ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা ভোগ করে বা সাধারণ কাজকর্ম করতে অপারগ হয়।