ধারা ৩১৭। কোন ব্যক্তি যদি বার বৎসরের নিম্নবয়স্ক কোন শিশুর পিতা বা মাতা অথবা উক্ত শিশুর দায়িত্ব সম্পন্ন হওয়া সত্ত্বেও শিশুটিকে সম্পূর্ণরূপে বর্জন করার উদ্দেশ্যে কোন স্থানে পরিত্যাগ করে যায় বা ফেলে যায়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation):- এইরূপ অরক্ষিত অবস্থায় শিশুটির মৃত্যু হলে তজ্জন্য খুনের বা শাস্তিযোগ্য নরহত্যার অভিযোগে অপরাধীর বিচার প্রতিরোধ করার উদ্দেশ্যে এই ধারাটি প্রণীত হয় নাই ।