ধারা ৩১৬। যদি কোন ব্যক্তি এমন কোন কার্য করে, যদ্ধারা সে কোন মৃত্যু ঘটালে তা হলে সে অপরাধজনক নরহত্যা অপরাধে দোষী সাব্যস্ত হত এবং অনুরূপ কার্যের সাহায্যে একটি জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটায়, তবে উক্ত ব্যক্তি যেকোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে । উদাহরণ Illustration ক, সে একটি গর্ভবতী নারীর মৃত্যু ঘটাতে পারে এই সম্ভাবনা আছে জেনে এমন একটি কাজ করে, যা উক্ত নারীর মৃত্যু ঘটালে দণ্ডাহঁ নরহত্যা বলে গণ্য হত। নারীটি জখম হয় কিন্তু মৃত্যুবরণ করে নাই, কিন্তু তদ্বারা উক্ত নারীর গর্ভস্থ একটি জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটে। ক, এই ধারায়…