ধারা ৩১৪। কোন ব্যক্তি যদি কোন গর্ভবতী স্ত্রীলোকের গর্ভপাত করানোর উদ্দেশ্যে কৃত কোন কাজের ফলে সে স্ত্রীলোকটির মৃত্যু ঘটায়, তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে। যদি কাজটি সংশ্লিষ্ট স্ত্রীলোকের সম্মতি ছাড়া করা হয় (If act done without woman’s consent):- যদি কাজটি সে স্ত্রীলোকটির সম্মতি ছাড়া করা হয়ে থাকে, তবে সে ব্যক্তি হয় যাবজীবন কারাদণ্ডে, কিংবা উপরোলিখিত দণ্ডে দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation):- এই অপরাধের জন্য কাজটি মৃত্যু ঘটাতে পারে বলে অপরাধকারীর অবগতি অপরিহার্য নয়।