ধারা ৩০৮। কোন ব্যক্তি যদি এমন উদ্দেশ্য নিয়ে বা এমন আশঙ্কা জানা সত্ত্বেও এমন অবস্থায় এমন কোন কার্য করে, যে অবস্থায় সে কার্যটি করার ফলে মৃত্যু অনুষ্ঠিত হলে সে খুন নয় এমন শাস্তিযোগ্য নরহত্যা করার দায়ে অপরাধী সাব্যস্ত হবে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা অর্থ দণ্ডেও দণ্ডিত হবে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; এবং যদি অনুরূপ কাজের দরুণ কোন ব্যক্তি আহত হয়, তবে সে ব্য (অপরাধকারী) সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। উদাহরণ Illustration ক মারাত্মক ও আকস্মিক উস্কানিতে…