ধারা ৩০। মূল্যবান জামানত বলতে বুঝায়- যে দলিলে কোন আইনগত অধিকার অথবা স্বত্ব সৃষ্ট, বর্ধিত কিংবা সম্প্রসারিত, হস্তান্তরিত, নিয়ন্ত্রিত, বিলুপ্তি কিংবা মুক্ত করা হয় কিংবা করা হয়েছে বলে প্রতীয়মান হয় অথবা যে দলিলে কোন ব্যক্তি কোন আইনগত দায়িত্ব স্বীকার করে, বা করেছে বলে প্রতীয়মান হয়। উদাহরণ Illustration ক বরাত চিঠির উল্টা পিঠে তার নাম স্বাক্ষর করে। যেহেতু এইরূপ স্বাক্ষর দ্বারা বিলটির অধিকার বা স্বত্ব উহার আইনসম্মত ধারকের কাছে হস্তান্তর করা হয়েছে, সেহেতু বিলের উল্টা পিঠে প্রদত্ত এই স্বাক্ষর একটি ‘মূল্যবান জামানত’।