ধারা ৩। বাংলাদেশের বাইরে সংঘটিত কোন ব্যক্তির অপরাধের জন্য যে কোন বাংলাদেশী আইনবলে তার বিচার করা গেলে বাংলাদেশের বাইরে সে ব্যক্তির কাজের জন্য এই দণ্ডবিধির বিধানানুসারে তার বিচার করা হবে এবং কাজটি বাংলাদেশের মধ্যে সংঘটিত হলে যেভাবে বিচার করা হত ঠিক সেভাবেই বিচার করা হবে।