ধারা ২৯৪খ। যে কোন বাণিজ্য বা ব্যবসায় বা কোন দ্রব্যের বিক্রয় উপলক্ষে উক্ত বাণিজ্য বা ব্যবসায় বা কোন দ্রব্যের ক্রয়ের ব্যাপারে প্রলোভন বা উৎসাহ স্বরূপ বা কোন দ্রব্যের প্রচার বা জনপ্রিয়তার উদ্দেশ্যে যেকোন নামে অর্থ বা দ্রব্যে যেকোন কুপন টিকেট, সংখ্যা বা মূর্তি বা অন্যকোন উপায়ের মাধ্যমে কোন পুরস্কার, পারিতোষিক বা অনুরূপ অপর কোন প্রতিদান প্রদানের প্রস্তাব করে, সে ব্যক্তি এবং যে ব্যক্তি অনুরূপ কোন প্রস্তাব প্রকাশ করে, তবে সে ব্যক্তি ছয় মাস মেয়াদ পর্যন্ত কারাদণ্ডে, বা অর্থ দণ্ডে বা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।