ধারা ২৯৪ক। কোন ব্যক্তি যদি কোন লটারীর উদ্দেশ্যে কোন দপ্তর বা অফিস অথবা স্থান সংরক্ষণ করে এবং তা যদি রাষ্ট্রীয় লটারী বা সরকার দ্বারা অনুমোদিত লটারী না হয়, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। এবং কোন ব্যক্তি যদি অনুরূপ কোন লটারীতে টিকেট, লট, নম্বর বা চিহ্ন টানার সাথে সংশ্লিষ্ট বা প্রয়োগযোগ্য কোন ঘটনায় বা কার্যে কোন ব্যক্তির উপকারার্থে কোন অর্থপ্রদানের বা দ্রব্য প্রদানের কোন কার্য করার বা কোন কার্য করা হতে বিরত থাকার প্রস্তব করে, তবে সে ব্যক্তি এক হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত হবে।