ধারা ২৯৩। কোন ব্যক্তি যদি বিশ বৎসররের কমবয়স্ক ব্যক্তির কাছে উপরের ধারায় বর্ণিত কোন অশ্লীল বস্তু বিক্রয় করে, ভাড়া দেয়, বিতরণ করে, প্রদর্শন করে বা প্রচার করে, অথবা তা করতে প্রস্তাব করে বা চেষ্টা করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।