ধারা ২৯২। যদি কোন ব্যক্তি- (ক) কোন অশ্লীল পুস্তক, পুস্তিকা, কাগজ, অংকন, চিত্র, কল্পমূর্তি বা প্রতিমূর্তি বা অপর যেকোন ধরনের অশ্লীল বস্তু বিক্রয় করে, ভাড়া দেয়, বিতরণ করে, প্রকাশ্যে প্রদর্শন করে বা যেকোন প্রকারে প্রচার করে অথবা বিক্রয় করার, ভাড়া দিবার, বিতরণ করার, প্রকাশ্যে প্রদর্শন করার কিংবা প্রচারের উদ্দেশ্যে তৈরি করে কিংবা প্রণয়ন করে কিংবা (খ) কোন অশ্লীল বস্তু পূর্বোক্ত যেকোন উদ্দেশ্যে আমদানি করে, রপ্তানি করে অথবা প্রদান করে, অথবা অনুরূপ অশ্লীল বস্তু বিক্রয় করা হবে, ভাড়া দেওয়া হবে, বিতরণ করা হবে অথবা প্রকাশ্যে প্রদর্শন করা হবে কিংবা যেকোন প্রকার প্রচার করা হবে বলে জানাসত্ত্বেও…