ধারা ২৯। দলিল কথাটি এমন কোন বস্তুকে বুঝায়, যে বস্তুর উপর অক্ষর, সংখ্যা বা চিহ্ন কর্তৃক অথবা অনুরূপ একাধিক উপায়ে প্রকাশিত বা বর্ণিত বিষয়টির সাক্ষ্য ৰা প্রমাণ হিসেবে উক্ত বস্তুটি প্রস্তুত করা হয় অথবা প্রমাণ হিসেবে উক্ত বস্তুটি ব্যবহৃত হতে পাৱে। ব্যাখ্যা (Explanation) ১:- কি উপায়ে বা কেমন বস্তুর উপর অক্ষর, সংখ্যা বা চিহ্নগুলি গঠন করা হয়েছে অথবা প্রমাণটি কোন আদালতে ব্যবহার করার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে বা কোন আদালতে ব্যবহৃত হতে পারে কিনা তাতে কিছু যায় আসে না। উদাহরণ (Illustration) কোন চুক্তির শর্তাবলি সম্বলিত লিখিত বস্তু-যা চুক্তিটির প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে-এরুটি দলিল ।…