ধারা ২৮৮। কোন ব্যক্তি যদি কোন দালান ভেঙ্গে ফেলার বা মেরামত করার কাজে জ্ঞাতসারে বা অবহেলামূলকভাবে উক্ত দালান সম্পর্কে এমন কোন ব্যবস্থা গ্রহণ করতে অন্যথা করে, যে ব্যবস্থা উক্ত দালানের বা উহার কোন অংশের পতন হতে মানুষের জীবনের প্রতি সম্ভাব্য বিপদের বিরুদ্ধে নিশ্চয়তা বিধানের পর্যাপ্ত, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।