ধারা ২৮৭। কোন ব্যক্তি যদি কোন যন্ত্রপাতি নিয়ে কোন কার্য এমন বেপরোয়াভাবে বা অবহেলামূলকভাবে করে, যাতে মানুষের জীবন বিপন্ন হয় অথবা অপর কোন ব্যক্তি আঘাত পাওয়ার বা জখম হওয়ার আশঙ্কা দেখা দেয়, অথবা তার দখলভুক্ত বা তত্ত্বাবধানাধীন কোন যন্ত্রপাতি সম্পর্কে এমন কোন ব্যবস্থা গ্রহণ করতে জ্ঞাতসারে বা অবহেলামূলকভাবে অন্যথা করে, যা অনুরূপ যন্ত্রপাতি হতে মানুষের জীবনের প্রতি সম্ভাব্য বিপদের বিরুদ্ধে নিশ্চয়তা বিধানে পর্যাপ্ত, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।