ধারা ২৮৬। কোন ব্যক্তি যদি বিস্ফোরক দ্রব্য নিয়ে কোন কার্য এমন বেপরোয়াভাবে বা অবহেলামূলকভাবে করে, যাতে মানুষের জীবন বিপন্ন হয় অথবা অপর কোন ব্যক্তির আঘাত পাওয়ার বা জখম হওয়ার আশঙ্কা দেখা দেয়, অথবা জ্ঞাতসারে বা অবহেলামূলকভাবে তার দখলাধীন কোন বিস্ফোরক সম্পর্কে এমন কোন ব্যবস্থা গ্রহণ করতে অন্যথা করে, যে ব্যবস্থা অনুরূপ বিস্ফোরক দ্রব্য হতে মানুষের জীবনের প্রতি সম্ভাব্য বিপদের বিরুদ্ধে নিশ্চয়তা হিসেবে পর্যাপ্ত, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।