ধারা ২৮৪ । কোন ব্যক্তি যদি কোন বিষাক্ত বস্তু নিয়ে কোন কাজ এমন বেপরোয়া বা অবহেলামূলকভাবে করে, যার কারণে মানুষের জীবন বিপন্ন হয় বা অন্য কোন ব্যক্তির আঘাত পাওয়ার বা জখম হওয়ার আশঙ্কা থাকে, অথবা জ্ঞাতসারে বা অবহেলামূলকভাবে তার কাছে যে বিষাক্ত বস্তু রয়েছে তৎসম্পর্কে এমন কোন ব্যবস্থা গ্রহণ করতে অন্যথা করে, যে ব্যবস্থা অনুরূপ বিষাক্ত বস্তু হতে মানুষের জীবনের প্রতি সম্ভাব্য বিপদের বিরুদ্ধে নিশ্চয়তা হিসেবে পর্যাপ্ত, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।