ধারা ২৮৩। কোন ব্যক্তি যদি কোন কার্য সাধন দ্বারা, অথবা তার দখলাধীন বা কর্তৃত্বাধীন কোন সম্পত্তি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ হতে বিরত থাকার অভিসন্ধি দ্বারা, কোন সরকারী রাস্তায় বা সরকারী জলপথে কারো বিপদ সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে বা জখম করে, তবে সে ব্যক্তি দুই শত টাকা পর্যন্ত অর্থ দণ্ডে দণ্ডিত হবে।