ধারা ২৮১। কোন ব্যক্তি যদি কোন নাবিককে বিভ্রান্ত করার জন্য কোন কৃত্রিম বাতি, চিহ্ন বা বয়া প্রদর্শন করে অথবা অনুরূপ কৃত্রিম বাতি, চিহ্ন বা বয়া প্রদর্শনের কারণে কোন নাবিক বিভ্রান্ত হতে পারে জানা সত্ত্বেও তা করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।