ধারা ২৮। কোন ব্যক্তি একটি বস্তুকে দেখতে অপর কোন বস্তুর সদৃশ করে অনুরূপ আপাত সাদৃশ্য দ্বারা প্রতারণা করার উদ্দেশ্যে ব্যবহার করার অভিসন্ধি করলে, অথবা অনুরূপ সাদৃশ্য প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে জানা সত্ত্বেও উক্ত বস্তুকে অনুরূপভাবে অপর কোন বস্তুর সদৃশ করালে উক্ত ব্যক্তি নকল করে বা করেছে বলে পরিগণিত হয়। ব্যাখ্যা (Explanation) ১:- নকল করণের ব্যাপারে অনুকরণ অবিকল হওয়া অপরিহার্য নয় । ব্যাখ্যা (Explanation) ২:- যেক্ষেত্রে কোন ব্যক্তি নকল করে একটি বস্তুকে দেখতে অপর একটি বস্তুর সদৃশ করে লয় এবং আসল বস্তুর সাথে নকল (বা মেকি) জিনিসটির সাদৃশ্য এমন প্রকট হয় যে, তদ্বারা কোন ব্যক্তি…