ধারা ২৭৮। কোন ব্যক্তি যদি কোন স্থানের আবহাওয়াকে ইচ্ছাকৃতভাবে এমনভাবে দূষিত করে, যার ফলে সাধারণভাবে উক্ত স্থানের বা আশেপাশের বাসিন্দাদের বা আশেপাশে যারা কার্যনির্বাহ করে, তাদের স্বাস্থ্যের পক্ষে উহা ক্ষতিকর হয়, বা জনসাধারণের চলাচলের রাস্তায় যাতায়াতকারী ব্যক্তিদের স্বাস্থ্যের পক্ষে উহা ক্ষতিকর হয়, বা সাধারণের চলাচলের রাস্তায় যাতায়াতকারী ব্যক্তিদের স্বাস্থ্যের পক্ষে উহা ক্ষতিকর হয়, তবে সে ব্যক্তি পাচশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণের অর্থ দণ্ডে দণ্ডিত হবে।