ধারা ২৭৭। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন জনসাধারণের ব্যবহার্য ফোয়ারা বা জলাশয়ের পানি এমনভাবে দূষিত করে যার দরুণ সচরাচর যে উদ্দেশ্যে উহা ব্যবহৃত হয়, সে উদ্দেশ্যের দিক হতে উহা কম ব্যবহারযোগ্য হয়ে পড়ে, তবে উক্ত ব্যক্তি তিন মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা পাচশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।