ধারা ২৭৬। কোন ব্যক্তি যদি জ্ঞাতসারে কোন ঔষধ বা চিকিৎসা দ্রব্যকে ভিন্ন কোন ঔষধ বা চিকিৎসাদ্রব্য বলে বিক্রয় করে, বা প্রদান করে, বা বিক্রয়ার্থে উপস্থাপন করে, বা চিকিৎসালয় হতে চিকিৎসারত উদ্দেশ্যে প্রদান করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণের অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।