ধারা ২৭৫। কোন ঔষধ বা চিকিৎসাদ্রব্য এমনভাবে ভেজালমিশ্রিত হয়েছে, যার দরুণ উহার ক্রিয়ার পরিবর্তন ঘটিয়াছে কিংবা উহা স্বাস্থ্যহানিকর হয়ে পড়েছে জানা সত্ত্বেও কোন ব্যক্তি যদি উহা বিক্রয় করে কিংবা উহা প্রদান কিংবা বিক্রয়ার্থে উপস্থাপন করে, কিংবা উহা কোন চিকিৎসালয় হতে চিকিৎসার উদ্দেশ্যে প্রদান করে, কিংবা যিনি উহাতে ভেজালমিশ্রণ সম্পর্কে অবহিত নয় তাকে দিয়ে চিকিৎসার উদ্দেশ্যে উহা ব্যবহার করায়, তবে উক্ত ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিদ দন্ডে দন্ডিত হবে।